
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-
মৌলভীবাজারের বড়লেখার পৌর শহরের প্রধান সড়ক, ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চোখে পড়ছে অদ্ভূত একটি ফেস্টুন। সাদা পটভূমিতে কালো হরফে লেখা ইবার দিলাইতাম’। হঠাৎ করে এমন ফেস্টুন শহর জুড়ে ঝুলে পড়ায় কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
পুরো পৌর শহরে এসব ফেস্টুন দেখা গেছে। স্থানীয়দের ধারণা, প্রচার প্রচারনার শেষ সময় পার হওয়ায় এই ধরনের ব্যানার টানানো হয়েছে।
রিকশাচালক ও পথচারীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন পথচারী বলেন, ‘প্রতিদিন যাতায়াত করি, হঠাৎ করে আজ সকাল থেকে সব জায়গায় একই লেখা দেখে অবাক হচ্ছি। ভোটের আগে প্রচার-প্রচারণার কোনো কৌশল হতে পারে এটি।’
এনিয়ে ব্যবসায়ী আব্দুল করিম বলেন আজ সকালে এসে দেখি ফেষ্টুনের সাদা কাপড়ে কালো রঙের লেখা ইবার দিলাইতাম ব্যানার দেখে মনে হয় জাতি আজ নতুন কিছু চিন্তা করছে নির্বাচনে। তবে আমার মতে দাড়িপাল্লার প্রতি ইংগিত বহন করে।
কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকা বলেন আজ বড়লেখা শহরে যেতেই ইবার দিলাইতাম লেখা ফেস্টুনে ছেয়ে গেছে। পুরো শহর।
প্রখ্যাত রাজনৈতিক নেতা মুজিবুর রাজা চৌধুরী বলেন অনলাইন অফলাইনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করছে অনেকেই। আজকের এই ব্যতিক্রমী ফেস্টুন ইবার দিলাইতাম।
তবে বড়লেখা শহরে এই প্রথম যেটা দ্রুত ভোটের ব্যাপারে মানুষকে সচেতন করতে পারে। এটা এরকম চিন্তারই একটা অংশ৷ মানুষের প্রত্যাশা মানুষ সিলেটি ভাষা সহজে বুঝবে। তাই মানুষকে আকৃষ্ট করছে ফেস্টুনটি৷’

প্রতিনিধি 












