০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে মল্লিকপুর কুরকুসি খালের ব্রিজে ভয়াবহ ভাঙন,দ্রুত সংস্কারের দাবি

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • 101

ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মল্লিকপুর কুরকুসি খালের ব্রিজ সংলগ্ন সড়কে বৃষ্টির কারণে গুরুতর ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজের দুই পাশেই সড়কের অংশ দেবে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের ফলে সড়কের মাটি নরম হয়ে ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যানবাহন চলাচল এবং পথচারীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা আরও বলেন, দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া না হলে সড়কের ক্ষতি আরও বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সিলেট বিভাগের সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্ভাব্য বড় দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়ানো সম্ভব।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জে মল্লিকপুর কুরকুসি খালের ব্রিজে ভয়াবহ ভাঙন,দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময়: ০৬:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬