
ফেঞ্চুগঞ্জে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ-এর দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। নিহত শিক্ষার্থী জনাব ইকবাল ডাক্তার সাহেবের ছেলে শাহেদের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সেহরির সময় তাকে ডাকতে গিয়ে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ভেতরে প্রবেশ করেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি।
নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাইতলা গ্রাম। বর্তমানে তারা ফেঞ্চুগঞ্জ বাজারসংলগ্ন এসএনকে ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রতিনিধি 












