০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 102

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। তারা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, উদ্ধারকৃত ২৩টি রেজাল্ট শীট জব্দ করা হয়েছে এবং তা ছিঁড়ে ফেলা হয়েছে। একই সঙ্গে নতুন করে রেজাল্ট শীট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে।

Tag :

Leave a Reply

বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার

আপডেট সময়: ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬