০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:৩১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 11

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিবু দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অপরাধের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার না করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাস ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সুবিধাভোগী মহিলাদের কাছ থেকে ১২০ টাকা করে নিচ্ছেন। সরকারি সেবা প্রদানের নামে এমন প্রকাশ্য অর্থ আদায়ের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের টনক নড়ে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে অনিয়মের বিষয়টি স্পষ্ট বুঝা যাচ্ছে। অভিযুক্ত উদ্যোক্তা শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অপরাধ হাতেনাতে ধরা পড়ার পরও অভিযুক্তকে কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এটি একটি সুষ্পষ্ট দণ্ডনীয় অপরাধ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে অনিয়মের চূড়ান্ত প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

প্রখ্যাত অভিনেতা আসিম বুখারি আর নেই

সিলেটের গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়

আপডেট সময়: ০২:৩১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬