০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 85

ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন হৃদয়(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতার শেষে মোটরসাইকেলে করে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামে যাচ্ছিলেন হৃদয়। ফেরিঘাট এলাকায় সিলেটগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হৃদয়কে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, বাসের চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময়: ০২:৩৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬