০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা বুলবুল গ্রেফতার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 1

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় আলমগীর জামান বুলবুল নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

শনিবার (২ আগস্ট) সকালে সিলেট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আলমগীর জামান বুলবুল ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলাটি (মামলা নং- ২১/২৪)। ওই মামলায় বুলবুলকে আসামি করা হয়েছে।

গ্রেফতার হওয়া বুলবুলের বাড়ি উপজেলার ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুতিষ্টপুর এলাকায়। ৫ আগস্টের পর তার বাড়িতে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

শনিবার সকালে তিনি সিলেট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা বুলবুল গ্রেফতার

আপডেট সময়: ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬