১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে বিনা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব আটক

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 1

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশের একটি দল উপজেলার মানিকোনা এলাকায় মুজিবের নিজ বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধারণা, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ফেঞ্চুগঞ্জে এ ধরনের কর্মসূচি বা বিক্ষোভ মিছিল যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে তাদের ধারণা।

তবে মুজিবকে আটকের কারণ বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আটক মুজিবের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এরপরও কোনো কারণ না জানিয়ে বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও মুজিবের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জে বিনা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব আটক

আপডেট সময়: ০৬:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬