০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আজহারীর মাহফিল ঘিরে ৭৪ জিডি ২ মামলা ৪ নারীসহ আটক ১০

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 183

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়ানোর ঘটনায় সোমবার পর্যন্ত ৭৪টি জিডি হয়েছে। মামলা হয়েছে দুটি। আটক করা হয়েছেন চার নারীসহ ১০ জন।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহফিলের শেষদিনে ফোন খোয়া যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এসব অভিযোগে এ পর্যন্ত ৭৪টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। আরও অনেকে জিডি করার জন্য আসছেন।

তিনি বলেন, চুরির ঘটনায় ৪ নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে জামায়াত অনুসারী আঞ্জুমানে খেদমতে কুরআন নামের একটি সংগঠন। মাহফিলের শেষদিনে সমাপনী বক্তব্য পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাহফিলের তিন দিনই ফোন চুরির ঘটনা ঘটলেও শেষ দিনে চুরি হয় বেশি। সেদিন মুসল্লিদের ঢলের ফাঁকে ঢুকে পড়ার পর মাহফিলে অহেতুক উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে একটি মহল। ওই সময় অনেকের মোবাইল খোয়া যায়।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

ফেঞ্চুগঞ্জের ফুটবলার জাকেরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, প্রতিবাদের ঝড়

সিলেটে আজহারীর মাহফিল ঘিরে ৭৪ জিডি ২ মামলা ৪ নারীসহ আটক ১০

আপডেট সময়: ০১:১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫