১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের ৩৬ ভোটকেন্দ্রের ৩৩টিই ঝুঁকিপূর্ণ

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 110

Screenshot

নিশ্চিদ্র নিরাপত্তায় ভোটগ্রহণের প্রস্তুতি প্রশাসনের

বিশেষ প্রতিবেদক: সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনে মোট ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ মোতায়েন থাকবেন।

কেন্দ্র দখল, জালভোট এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।

তবে উপজেলার ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

ফেঞ্চুগঞ্জের ৩৬ ভোটকেন্দ্রের ৩৩টিই ঝুঁকিপূর্ণ

আপডেট সময়: ০৩:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬