০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মামলা

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 19

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে এক নারীর হোয়াটসঅ্যাপ ভিডিও কল গোপনে স্ক্রিন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া, এক লাখ টাকা চাঁদা দাবি এবং মানহানির অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অভিযোগকারী কুলসুমা বেগম জানান, তিনি ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় “জননী টেইলার্স” নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কারিগর হিসেবে কর্মরত আছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন সকালে তার পূর্বপরিচিত রোমন আহমদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় দোকানের মালিক রতিশ দাস তালুকদার (ক্ষিতিশ)ও ওই কলে অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, রোমন আহমদ তাদের অজ্ঞাতে ভিডিও কলটি স্ক্রিন রেকর্ড করে পরে ইমরান নুরের কাছে পাঠান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্তরা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট গোপন রেখে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে, সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে এ ধরনের প্রচারণা সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কুলসুমা বেগমের অভিযোগের ভিত্তিতে গত ২৯ জুন ২০২৫ তারিখে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা নং-১১ রুজু করা হয়েছে। মামলাটি সাইবার নিরাপত্তা আইন, ২০২৫-এর ২৫(১)(২)(৫)২৭(২) ধারায় রেকর্ড করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Leave a Reply

হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মামলা

আপডেট সময়: ০৭:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬