০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৮:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 61

ফেঞ্চুগঞ্জ উপজেলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন জুনেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর প্রায় ১২টার দিকে একদল ব্যক্তি তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলায় বাধা দিতে গেলে মেহরাব হোসেন জুনেলের বড় ভাই আবিদ হোসেন রনেলকে মারধর করা হয় বলে দাবি করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেহরাব হোসেন জুনেলের মা, বড় ভাইয়ের স্ত্রী ও মেয়ে নিরাপত্তার জন্য পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের আরও অভিযোগ, হামলাকারীরা ঘরের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি নগদ টাকাও নিয়ে গেছে। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করা হয়েছে।

Tag :

Leave a Reply

login to ScarabWins casino play casino online | UK

ফেঞ্চুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

আপডেট সময়: ০৮:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪