০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 5

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিরুদ্ধে লেখালেখির জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রবাসীর পরিবারের সদস্যরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের রাজনপুর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহরাব হোসেন জুনেলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহরাব হোসেন জুনেলের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে বিএনপির বিরুদ্ধে এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন লেখালেখি করা হয়। এর জের ধরেই শনিবার রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।

অভিযোগ অনুযায়ী, হামলার আশঙ্কা টের পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির কেচি গেট বন্ধ করে ঘরের ভেতরে আশ্রয় নেন। এতে তাঁরা হামলা থেকে রক্ষা পান। তবে এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পরদিন এ ঘটনায় অভিযোগ জানাতে ফেঞ্চুগঞ্জ থানায় গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, “এ ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। তবে শুনেছি, একজন যুক্তরাজ্যপ্রবাসী ফেসবুকে লেখালেখির কারণে হামলার শিকার হয়েছেন।”

ঘটনার পর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট সময়: ০১:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬