১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত করা হচ্ছে ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 221

আরাফাত রহমান শাহ::- সিলেটে ওলিকুলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) সফরসঙ্গী ও ৩৬০ আউলিয়ার অন্যতম ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম(রহ.) মাজার শরীফে এবার বার্ষিক ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে।

প্রতি বছর  ২, ৩ ও ৪ জানুয়ারি বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়। যা চিরাচরিত প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হলেও এবার পবিত্র ওরশ সংক্ষিপ্ত করা হবে। ২০২৫ সালের ২রা জানুয়ারি, রোজ: বৃহস্পতিবার বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর গিলাফ ছড়ানো, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

দূরদূরান্ত থেকে যারা মাজার শরীফে কাফেলা ও মাজার সংলগ্ন বিভিন্ন স্থানে  দোকানপাট দেয়ার জন্য আসেন, তাদের না আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বিধিনিষেধ দেওয়ার পরও যারা এধরনের কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকবেন,তাদের কোন দায় মাজার কর্তৃপক্ষ নিবে না।

বিষয়টি দরগাহ-ই হযরত শাহ মালুম (রহ.) মাজারের খাদেম মো:আবুল হোসেন শাহ ও মো:রাসেল আহমদ শাহ নিশ্চিত করে সবাইকে  সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Tag :

Leave a Reply

জনপ্রিয়

সংক্ষিপ্ত করা হচ্ছে ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক

আপডেট সময়: ১২:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪