১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 117

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলায় প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

কর্মসূচি অনুযায়ী শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশব্যাপী প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে কর্মসূচি ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

কর্মসূচিতে দলের ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।

সবশেষ খবরে জানা গেছে, নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
 
Tag :

Leave a Reply

ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ০১:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫